বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সাবেক সংসদ সদস্যের স্ত্রীর ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যার চেষ্টা

    সাবেক সংসদ সদস্যের স্ত্রীর ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যার চেষ্টা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি আছেন সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা।

    গত সোমবার বিকেলে হাকিমপুরে বাবার বাড়িতে অবস্থানকালে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে রাত ৮টায় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

    শিবলী সাদিক দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সদস্য। জুলাই অভ্যুত্থান পর থেকে তিনি আত্মগোপনে আছেন। এই সময় খাদিজা হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

    আত্মহত্যার আগে খাদিজা মল্লিক তার ফেসবুক পেজ ‘খাদিজা সীমু’-তে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি যথেষ্ট স্ট্রং ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় আমি আর নিতে পারছি না। এই জীবন এভাবে চলতে পারে না।’

    তিনি আরও উল্লেখ করেছেন, ‘বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই। আমি যদি হেরে যাই, আমার হয়ে তোমরা তো সব জানো, সব প্রমাণ তোমাদের কাছেও আছে।’

    খাদিজা মল্লিক মেয়ের জন্যও দোয়া করেছেন। তিনি লিখেছেন, ‘স্নেহা, তোমার জন্য আমার দোয়া মা, তুমি ভালো থেকো। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমার এই মৃত্যুর জন্য শিবলী সাদিক ও তাঁর রক্ষিতা দায়ী।’

    খাদিজার পরিবারের বরাতে জানা গেছে, গত কিছুদিন ধরে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। দাম্পত্য জীবনে চলা টানাপোড়েনের কারণে চিকিৎসকের পরামর্শে রাতে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। কিন্তু গত সোমবার অতিরিক্ত ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

    জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানিয়েছেন, ‘রাত সোয়া আটটায় তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। চিকিৎসা চলছে এবং স্ট্যাবল অবস্থায় আছেন।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন