বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • পবিত্র ওমরাহ করতে জেদ্দায় নাহিদ ইসলাম

    পবিত্র ওমরাহ করতে জেদ্দায় নাহিদ ইসলাম
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

    রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন তিনি। সোমবার স্থানীয় সময় সকালে জেদ্দায় পৌঁছালে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

    দলীয় সূত্রে জানা গেছে, নাহিদ ইসলাম সস্ত্রীক এই ধর্মীয় সফরে অংশ নিয়েছেন। ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

    সৌদি আরবে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি। তার এই সফরকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

    এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় এই সফরের মাধ্যমে নাহিদ ইসলাম দেশ ও জাতির কল্যাণ কামনা করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন