বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

    সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

    এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর উপপরিদর্শক মো. আব্দুল হান্নান আদালতে একটি আবেদন করেন, যেখানে মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমণে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

    আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টার সাবেক এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি এবং চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তদন্তে আরও বলা হয়, এসব অর্থ তিনি সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন—যা বর্তমানে অনুসন্ধানাধীন।

    সিআইডি জানায়, অভিযুক্ত ব্যক্তি যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন—এমন আশঙ্কা থাকায় তদন্তের স্বার্থে তার বিদেশ যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা জরুরি। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।

    আদালত এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (ইমিগ্রেশন) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

    উল্লেখ্য, এর আগেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন