বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের জন্য বিশেষ ছুটি

    বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের জন্য বিশেষ ছুটি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন উপনির্বাচন ও শূন্য আসনের ভোটগ্রহণ উপলক্ষে আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয়েছে।

    নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানান।

    নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ শূন্য আসন ও শেরপুর-৩ আসনের নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এবং কর্মজীবী মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    চিঠিতে আরও বলা হয়েছে, ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগের সুবিধা পাবে। তাই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা অত্যাবশ্যক।

    নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে।

    নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে এই বিশেষ ছুটির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন