বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

    প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটাতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ পুরোপুরি বাতিল করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

    মন্ত্রী বলেন, “প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। গ্রাহকদের সর্বোচ্চ অনুকূলে এবং জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে দ্রুতই এই চার্জ পুরোপুরি তুলে দিচ্ছি।”

    বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জ করার সময় নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে দিতে হয়। এটি নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ এবং ক্ষোভ বিরাজ করছিল। বহু গ্রাহক অভিযোগ করছিলেন, মিটারের প্রকৃত দাম বহু আগেই উসুল হয়ে যাওয়ার পরও কেন অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে।

    বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, বিগত সময়ে মিটার ক্রয়ের অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে এই চার্জ সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকের পকেট সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

    এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা আর মাসিক ভাড়া দিতে হবেনা, যা তাদের অর্থনৈতিক চাপ উল্লেখযোগ্যভাবে কমাবে এবং বিদ্যুৎ ব্যবহারের স্বচ্ছতা বৃদ্ধি করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন