বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • ছুটির একদিনেই ঘর চকচকে: ৫-৫-৫ কৌশলে ঘর সাজানোর সহজ পদ্ধতি

    ছুটির একদিনেই ঘর চকচকে: ৫-৫-৫ কৌশলে ঘর সাজানোর সহজ পদ্ধতি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সব সময়ে বড়সড় খরচ করে নতুন জিনিস কিনলেই যে ঘর সুন্দর হয়ে যাবে, এমনটি নয়। খুব সহজ একটি পদ্ধতিতেই ঘরের চেহারা একেবারে বদলে যেতে পারে।

    আপনার ঘর যদি অগোছালো হয়ে গেছে বা একঘেয়ে মনে হচ্ছে, এবং তখনই কাঠের মিস্ত্রি বা রঙের মিস্ত্রির সাহায্য ছাড়া আর কিছু করার নেই বলে মনে হচ্ছে, তখনই অনেকেই বড়সড় বদলের জন্য উঠেপড়ে লেগে পড়ে। শুরু হয় কেনাকাটা। কিন্তু সবসময় নতুন জিনিস কিনলেই ঘর সুন্দর হবে, তা নয়।

    গৃহসজ্জায় অভিজ্ঞরা জানাচ্ছেন, খুব সহজ একটি পদ্ধতিতে ঘরকে একেবারে নতুন রূপ দেয়া সম্ভব। তার জন্য প্রয়োজন শুধু ‘৫-৫-৫’ নিয়মের অনুসরণ।

    এই পদ্ধতির মূল কথা হল, ঘরকে নতুন করে সাজাতে বা গোছাতে বড় পরিবর্তন নয়, ছোট ছোট বিষয়ে সচেতন সিদ্ধান্তই যথেষ্ট। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।

    কী এই ‘৫-৫-৫’ পদ্ধতি?

    প্রথম ধাপ— ৫টি জিনিস বাছাই করুন: ঘরের এমন পাঁচটি জিনিস বেছে নিন, যেগুলি আপনার প্রিয় বা ঘরের সৌন্দর্য বাড়ায়। এই তালিকায় থাকতে পারে প্রিয় শো-পিস, বই, গাছ বা স্মৃতিবিজড়িত কোনও জিনিস। এই বাছাইয়ের ধাপ আপনাকে বুঝতে সাহায্য করবে, আপনি আসলে কী রাখতে চান।

    দ্বিতীয় ধাপ— ৫টি জিনিস ফেলে দিন: এর পর ঘর থেকে পাঁচটি অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। যেগুলি আর ব্যবহার করেন না বা শুধু জায়গা দখল করে আছে, সেগুলি বাদ দিন। এতে ঘর অনেকটাই ফাঁকা হবে।

    তৃতীয় ধাপ— ৫টি জিনিস এনে রাখুন: সব শেষে, ঘরে নতুন করে পাঁচটি ছোট জিনিস যোগ করুন। এগুলিতে থাকতে পারে কুশন কভার, নতুন গাছ, ছোট ল্যাম্প, ছবি বা কোনও শো-পিস। খুব বড় কিছু না হলেও, এই ছোট পরিবর্তনই ঘরে নতুনত্ব আনে।

    কেন এই পদ্ধতি কার্যকর?

    এই নিয়মের সবচেয়ে বড় সুবিধা হল, এটি সহজ। অতিরিক্ত চাপ নিয়ে ঘর গোছানোর দরকার পড়ে না। একসঙ্গে পুরো ঘর বদলানোরও দরকার নেই, ছোট ছোট ধাপে পরিবর্তন করলেই হয়। চট করে অগোছালো ভাব কমে যায় এই পদ্ধতিতে। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিলে জায়গা বাড়ে, আর প্রয়োজনীয় জিনিসগুলি আরও ভাল ভাবে চোখে পড়ে। একটি ছুটির দিনেই অনেকটা কাজ এগিয়ে নিতে পারবেন। এতে খরচও কম হয়, আবার ঘরটিকেও সতেজ লাগে।

    এই পদ্ধতির ফলে নিজের ঘরের সঙ্গে নতুন করে সংযোগ তৈরি হতে পারে আপনার। আপনি বুঝতে পারেন, কোন জিনিসগুলি সত্যিই আপনার কাছে গুরুত্বপূর্ণ, আর কোনগুলি শুধু জমে রয়েছে দিনের পর দিন। এই পদ্ধতিতে রান্নাঘর, শোয়ার ঘর, স্নানঘর বা বসার ঘর, সবই গুছিয়ে ফেলতে পারবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ