বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ডিবির জিজ্ঞাসাবাদে প্রকাশ এক–এগারোর নেপথ্য গল্প

    ডিবির জিজ্ঞাসাবাদে প্রকাশ এক–এগারোর নেপথ্য গল্প
    মাসুদ উদ্দিন চৌধুরী (বাঁয়ে) ও মামুন খালেদ (ডানে)
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানব পাচার মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদে এক–এগারোর নেপথ্যের কুশীলব হিসেবে বেশ কয়েকজন তৎকালীন কর্মকর্তা ও প্রভাবশালীর নাম উঠে এসেছে। গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, ইতিমধ্যে তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং যারা দেশে অবস্থান করছেন, তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি চলছে।

    জিজ্ঞাসাবাদে উঠে আসা ব্যক্তিদের মধ্যে তৎকালীন তিন বাহিনীর প্রধান, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা রয়েছেন। অভিযোগ রয়েছে, তারা ২০০৭ সালের ১১ জানুয়ারি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকার সরিয়ে সেনা-সমর্থিত এক–এগারোর সরকার গঠনের নেপথ্যে কাজ করেছিলেন। গোয়েন্দা সংস্থা তাদের ভূমিকা, আর্থিক লেনদেন এবং পরবর্তী কর্মকাণ্ড পুনঃপর্যালোচনা করছে।

    মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতের ঘুমে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পল্টন থানার মানব পাচার মামলায় গত মঙ্গলবার আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। তিনি তৃতীয় দিনেও ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদে রয়েছেন। সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে এক–এগারোর সময় তাঁর প্রভাবশালী হয়ে ওঠার প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সুবিধাভোগ সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে।

    মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ডিবিতে মোট ১১টি মামলা রয়েছে; এর মধ্যে আছে হত্যা, মানব পাচার, প্রতারণা ও মানি লন্ডারিং। এছাড়া তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।

    একই সঙ্গে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানের সময় মিরপুরে ফল ব্যবসায়ী দেলোয়ার হোসেন হত্যা মামলায় বৃহস্পতিবার আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, মামলার সঙ্গে সম্পর্কিত সমস্ত তথ্য পর্যায়ক্রমে জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।

    শেখ মামুন খালেদ ২০০৭–০৮ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআইয়ের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং ২০১১–২০১৩ সালে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ক্ষমতা ও অবস্থানের সঙ্গে সম্পর্কিত সব অভিযোগ যাচাই করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন