বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান বিরোধীদলীয় নেতার

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান বিরোধীদলীয় নেতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এই মুহূর্তে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমস্যা থাকলে তা শান্তিপূর্ণ উপায়ে সমাধান করার পথ খুঁজে বের করতে হবে।

    শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুর রহমান উল্লেখ করেন, ইরানে সাম্প্রতিক হামলা ও পাল্টা–হামলার কারণে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এই যুদ্ধের ভয়াবহতা শুধু অঞ্চলে নয়, পুরো বিশ্বকে আতঙ্কিত করেছে। এর প্রভাব বিশ্বের অর্থনীতি ও জ্বালানিপ্রবাহেও পড়ছে, যার ফলে বাংলাদেশও এতে অসহায় নয়।

    তিনি বলেন, দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ থেকে অফিস-আদালত, কলকারখানা ও অন্যান্য ক্ষেত্র পূর্ণ কার্যক্রমে ফিরে আসার ফলে জ্বালানি সংকট আরও তীব্র হবে। সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে।

    শফিকুর রহমান সব পক্ষকে সরাসরি আহ্বান জানিয়ে বলেন, এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করুন। সমস্যা থাকলে তা শান্তিপূর্ণভাবে সমাধান করুন। মনে রাখবেন, আপনারা যে যুদ্ধ চালাচ্ছেন, তা শত শত কোটি মানুষের যন্ত্রণা ও দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে।

    তিনি আরও সতর্ক করেন, এই জ্বালানি সংকট শুধু যানবাহন চলাচল বা ঘরের বিদ্যুতের জন্য নয়, কলকারখানা, কৃষি ও উৎপাদনমূলক কাজ, এমনকি ইন্টারনেট সেবাতেও প্রভাব ফেলতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন