বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ডা. রাশেদ আনোয়ার নিকডু হাসপাতালের নতুন পরিচালক

    ডা. রাশেদ আনোয়ার নিকডু হাসপাতালের নতুন পরিচালক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের কিডনি চিকিৎসার অন্যতম প্রধান প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পরিচালক ও অধ্যাপক (নেফ্রোলজি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

    এর আগে তিনি নিকডুতে সহযোগী অধ্যাপক (নেফ্রোলজি) হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে ইনসিটু ভিত্তিতে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন, যা তার দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি।

    ডা. রাশেদ আনোয়ার ১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নেফ্রোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেছেন।

    ২০০১ সালে সরকারি স্বাস্থ্যসেবায় যোগদানের পর তিনি কিডনি রোগ, ডায়ালাইসিস সেবা এবং কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি গবেষণা কার্যক্রমেও তিনি সক্রিয়; কিডনি রোগ, ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট বিষয়ে একাধিক বৈজ্ঞানিক প্রবন্ধের সহ-লেখক।

    চিকিৎসা শিক্ষায়ও তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত। সংশ্লিষ্টরা বলছেন, ডা. রাশেদ আনোয়ারের নেতৃত্বে নিকডুর চিকিৎসাসেবা আরও গতিশীল হবে এবং আধুনিক প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে নতুন গতি আসবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ