বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দোয়া করেছেন জামায়াত আমির

    স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দোয়া করেছেন জামায়াত আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকে, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি, দেশের মানুষের ওপর শান্তি ও রহমত বর্ষিত হোক। যেন একটি অহিংস, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাই একসঙ্গে কাজ করতে পারে।”

    তিনি আরও বলেন, “আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এটি আমাদের নৈতিক দায়িত্ব, এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনও রাষ্ট্রের সর্বোচ্চ আচার হিসেবে পালন করা হয়।”

    এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ, যাদের মধ্যে রয়েছেন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ অন্যান্যরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন