বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ওয়াশিংটন গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান

    শিশুদের জন্য বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ার আহ্বান

    শিশুদের জন্য বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ার আহ্বান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়ে শিশুদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের জীবনসঙ্গীরা অংশ নেন।

    মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের যথাযথ পরিচর্যা, শিক্ষা ও মূল্যবোধের ওপর। তিনি জানান, বাংলাদেশের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল সমাজ গঠনে কাজ করছে।

    তিনি দেশের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার কার্ড’-এর মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলোর কথা তুলে ধরে বলেন, এসব কর্মসূচি তৃণমূল পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়ন ও শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    স্বাস্থ্য ও শিক্ষাখাতে উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষকদের জন্য ট্যাবলেট সরবরাহ ও শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে শহর-গ্রামের শিক্ষাবৈষম্য কমানোর উদ্যোগের কথাও তুলে ধরেন।

    নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, অতীতে গৃহীত নীতিমালার ধারাবাহিকতায় বর্তমানে নারী শিক্ষাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    সম্মেলনে ডা. জুবাইদা রহমানের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সফরের অংশ হিসেবে তিনি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন করেন। সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে তার এই সফর শেষ হওয়ার কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন