বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আসাদগেট থেকে শ্যামলী: সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয়; স্বাস্থ্যমন্ত্রী

    আসাদগেট থেকে শ্যামলী: সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয়; স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকায় অবস্থিত সব ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

    মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নের উদ্দেশ্যেই এই কার্যক্রম চালানো হচ্ছে এবং কোনো অনিয়মকে অব্যাহতি দেওয়া হবে না। তিনি আরও জানান, আমাদের লক্ষ্য ক্লিনিক বন্ধ করা বা কারো শাস্তি দেওয়া নয়, বরং উন্নত সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া।

    পরিদর্শন কার্যক্রমে সেবার মান বৃদ্ধি সম্ভব এমন ক্ষেত্রগুলোতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। তবে গুরুতর অবহেলার ক্ষেত্রে অফিশিয়ালি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, সিভিল সার্জন ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মাধ্যমে দেশব্যাপী পরিদর্শন করা হবে। এটি কেবল ঢাকার জন্য নয়, গ্রামের মানুষও যাতে ভালো স্বাস্থ্যসেবা পান তা নিশ্চিত করতে হবে।

    অনিয়ম বা ত্রুটি সনাক্ত হলে প্রথমে নোটিশ দেওয়া হবে। যন্ত্রপাতি বা অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা না থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তা পূরণ করতে বলা হবে। অনুমোদন বা লাইসেন্স নবায়নের শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ক্লিনিক বা হাসপাতাল বন্ধ করা হবে।

    মন্ত্রী জোর দিয়ে বলেন, জনগণের স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত হলে কোনো ক্লিনিক রক্ষা পাবে না। প্রধানমন্ত্রী আমাদের এই বিষয়ে শূন্য সহিষ্ণু হতে বলেছেন, এবং আমরা সেই নীতিই পালন করব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ