বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ‘সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে’: মন্তব্য নাহিদ ইসলামের

    ‘সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে’: মন্তব্য নাহিদ ইসলামের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকার আবারও পুরোনো পথে হাঁটতে শুরু করেছে এবং সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে।

    সোমবার (১৬ মার্চ) রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টির লড়াই চলমান থাকবে। আমরা সংস্কারের পক্ষে, ন্যায়বিচারের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সরকার যদি পুরোনো পথে হাঁটে, তাহলে আমাদের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে।

    তিনি আরও বলেন, সংস্কার বাস্তবায়নের সংগ্রামকে এগিয়ে নিতে সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

    ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন