ব্যাগ ভারী? ঈদে স্মার্ট প্যাকিং-এর সহজ কৌশল

ঈদের ছুটিতে বাড়ি যাত্রার সময় অনেকেই ব্যাগে প্রচুর কাপড় ও জিনিস নিয়ে যান। কিন্তু ফিরে এসে দেখা যায়, অনেক জামার ভাঁজ ঠিকমত হয়নি বা ব্যবহার হয়নি। ব্যাগ গুছানোর সময় মনে হয় সবই জরুরি, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি প্যাকিং যাত্রাকে জটিল করে তোলে।
স্মার্ট প্যাকিং মানে কম জিনিস নেওয়া নয়, বরং সঠিক পরিকল্পনা ও কৌশল প্রয়োগ করে সুবিধাজনকভাবে ব্যাগ গোছানো। জেনে নেওয়া যাক কয়েকটি কার্যকর টিপস:
১. সফরের দিন অনুযায়ী আউটফিট ঠিক করুন
৩–৪ দিনের সফর: ২–৩টি দৈনন্দিন পোশাক, ১টি বাড়তি
৫–৭ দিনের সফর: ৩–৪টি আউটফিট, ১–২টি বাড়তি
১০ দিনের সফর: ৫–৬টি আউটফিট যথেষ্ট
একই পোশাক ভিন্নভাবে ব্যবহার করলে কম কাপড় নিয়েও আরামদায়ক সফর সম্ভব।
২. সহজে মিক্স-ম্যাচ করা যায় এমন পোশাক নিন
একটি প্যান্টের সঙ্গে একাধিক শার্ট বা ফতুয়া ব্যবহার করা যায় এমন পোশাক বাছাই করুন। এতে কম কাপড় নিয়েও বিভিন্ন আউটফিট তৈরি করা সম্ভব।
৩. কাপড় রোল করে রাখুন
ভাঁজের পরিবর্তে রোল করলে কাপড় কুঁচকে যায় না এবং ব্যাগে জায়গা বেশি থাকে।
৪. জরুরি জিনিস আলাদা ব্যাগে রাখুন
মোবাইল চার্জার, ওষুধ, টিকিট বা ছোট টয়লেট্রিজ আলাদা ব্যাগে রাখলে বারবার খোঁজার ঝামেলা হয় না।
৫. অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন
‘হয়তো লাগতে পারে’ ভেবে সবকিছু ব্যাগে নেওয়ার বদলে নিজেকে প্রশ্ন করুন – এটি কি সত্যিই প্রয়োজন? না হলে বাদ দিন।

৬. ভারী জিনিস নিচে রাখুন
জুতা বা ভারী জিনিস ব্যাগের তলায় রাখুন, হালকা পোশাক ওপরের দিকে। এতে ব্যাগ বহন করা সহজ হয়।
৭. ছোট বোতলে টয়লেট্রিজ নিন
বড় বোতলের পরিবর্তে ছোট ট্রাভেল সাইজ বোতলে শ্যাম্পু, ফেসওয়াশ ও লোশন নিলে ব্যাগের ওজন কমে।
স্মার্ট প্যাকিং মানে পরিকল্পনা ও সঠিক জিনিস নির্বাচন। একটু মনোযোগ দিলে যাত্রা হবে আরামদায়ক এবং ফিরে এসে অপ্রয়োজনীয় কাপড়ের স্তূপও থাকবে না।