বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে মির্জা আব্বাসকে

    চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে মির্জা আব্বাসকে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

    রোববার (১৫ মার্চ) সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানোর কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    তথ্য অনুযায়ী, বেলা প্রায় ১১টার দিকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ সময় তার সঙ্গে সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস থাকার কথা রয়েছে।

    এর আগে শুক্রবার (১৪ মার্চ) মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

    শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে পরীক্ষার ফল ইতিবাচক এসেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন