বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করার প্রত্যাশা ডিএমপি কমিশনারের; সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ঈদযাত্রা নির্বিঘ্ন করার প্রত্যাশা ডিএমপি কমিশনারের; সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে সাত দিনব্যাপী সরকারি ছুটি শুরু হচ্ছে। ছুটির দীর্ঘতার কারণে ঈদযাত্রা নির্বিঘ্ন করার প্রত্যাশা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।

    শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

    ডিএমপি কমিশনার ভোগান্তি কমাতে গার্মেন্টস শ্রমিকদের একবারে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

    তিনি আরও জানান, ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবে এবং বিভিন্ন টার্মিনালে নিয়মিত নিরাপত্তা অভিযান চলবে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় এবং টিকিট কালোবাজারি বন্ধে কঠোর তদারকি করা হবে।

    ডিএমপি কমিশনার আরও বলেছেন, দূরপাল্লার বাসে একাধিক চালক রাখার বিষয়ে এবং বাসের ছাদে যাত্রী পরিবহন না করার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন