বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শিশুপ্রহরের শেষদিন আজ, মেলার পর্দা নামবে কাল

    শিশুপ্রহরের শেষদিন আজ, মেলার পর্দা নামবে কাল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল রোববার শেষ হতে যাচ্ছে বাঙালির আবেগ ও উচ্ছ্বাসের অমর একুশে বইমেলা। এর আগে মেলার শেষ শুক্রবার অনুষ্ঠিত হলো শিশু-কিশোরদের বহুল প্রতীক্ষিত ‘শিশুপ্রহর’। সেখানে শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল পাপেট-শো, বায়োস্কোপ প্রদর্শন, প্রিয় বই দেখা ও কেনার সুযোগ। এছাড়াও ছিল আবৃত্তি, গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ। সব মিলিয়ে শিশুদের উচ্ছ্বাস, হাসি ও সৃজনশীল অংশগ্রহণে বইমেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে রঙিন।

    আজও একই আয়োজন থাকছে। মেলার শেষ শিশুপ্রহর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। শিশুদের জন্য থাকবে কাকতাড়ুয়া থিয়েটার আয়োজিত পাপেট-শো, বায়োস্কোপ প্রদর্শন ও শিশুতোষ বইয়ের পাতা উলটানোর সুযোগ। মেলার বিভিন্ন স্থানে থাকছে নান্দনিক ক্যানভাসের পেছনে ছবি তোলার সুবিধা।

    রমজান মাসে চলা বইমেলায় বিক্রির খরার মধ্যে রোববার কিছু স্টলে তুলনামূলক ভালো বিক্রি হয়েছে। তবে মেলার অন্যপ্রান্ত—ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের দিকে পাঠক উপস্থিতি কম ছিল।

    কাকতাড়ুয়া থিয়েটারের বিপরীতে থাকা ‘দোলন’ স্টলের স্বত্বাধিকারী কামাল মোস্তফা জানান, পুরো মাসে তাদের বিক্রি অন্যান্য বছরের এক দিনের চেয়েও কম হয়েছে। সময় প্রকাশনীর ফরিদ আহমেদ মজা করে বলেন, “মেলায় পাঠককে ডেকে ডেকে স্টলে আনতেছি এবার! পাঠক যেন আসতেই চান না!”

    আজ শনিবার বইমেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। শিশুপ্রহরের পাশাপাশি বিকাল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ: মুসলিম সাহিত্য সমাজ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন মোরশেদ শফিউল হাসান। আলোচনায় অংশ নেবেন মমতাজ জাহান। সভাপতিত্ব করবেন আবুল আহসান চৌধুরী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন