বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মির্জা আব্বাসের রোগমুক্তি কামনায় দোয়া চাইলেন এনসিপি নেতা

    মির্জা আব্বাসের রোগমুক্তি কামনায় দোয়া চাইলেন এনসিপি নেতা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস–এর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ শহরের জিমনেসিয়াম মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

    নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। ইফতারের আগ মুহূর্তে তিনি উপস্থিত সবার কাছে মির্জা আব্বাসের জন্য দোয়া করার আহ্বান জানান।

    তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং দীর্ঘ নেক হায়াত লাভ করেন। একই সঙ্গে তিনি যেন আবারও দেশের মানুষের সেবায় নিয়োজিত হতে পারেন এবং জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে পারেন—সেজন্যও দোয়া করেন।

    এ সময় তিনি আরও বলেন, আল্লাহ যেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার শক্তি দান করেন এবং শহীদ উসমান হাদিসহ যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার জন্যও তিনি দোয়া কামনা করেন।

    অনুষ্ঠানে সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহার ফকির, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন