বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • রাষ্ট্রপতির ভাষণে ওয়াক আউট করল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

    রাষ্ট্রপতির ভাষণে ওয়াক আউট করল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ শুরুর সময় ওয়াক আউট করেছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট।

    বৃহস্পতিবার (১২ মার্চ) সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার আগে সংসদে বিক্ষোভ ও প্ল্যাকার্ড প্রদর্শন করে বিরোধী দলের সদস্যরা। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শান্ত করার চেষ্টা করেন।

    রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান এবং অন্যান্য সংসদ সদস্যরা বিভিন্ন স্লোগান দেন এবং ওয়াক আউট করেন। তারা ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধানসহ নানা স্লোগান দেন।

    জামায়াত নেতৃত্বাধীন এই জোট পূর্ব থেকেই রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিল। বাংলাদেশ সংসদে বিরোধী দল সরকারি সিদ্ধান্ত বা অন্য কোনো বিষয়ে প্রতিবাদ জানাতে মাঝে মাঝে ‘ওয়াক আউট’ করে থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন