বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা, যৌথ অভিযানের আহ্বান

    জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা, যৌথ অভিযানের আহ্বান
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্ট আইনি ও সাংবিধানিক জটিলতা নিরসনে রাজনৈতিক সমঝোতা এবং জনমনে আস্থা ফিরিয়ে আনতে দ্রুত যৌথ অভিযান শুরুর অনুরোধ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

    বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলটির একটি প্রতিনিধিদল এ প্রস্তাব তুলে ধরে।

    এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, স্বৈরশাসন এবং আগস্ট বিপ্লব-পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে এই অভিনন্দন জানানো হয়।

    সাক্ষাৎকালে এবি পার্টির চেয়ারম্যান দল ও ফেনীতে তাঁর নির্বাচনী এলাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে দুটি পৃথক চিঠি হস্তান্তর করেন।

    বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিনিধিদলের বক্তব্য শোনেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি দেশ ও জনগণের স্বার্থে ইতিবাচক রাজনীতির ওপর গুরুত্ব দেওয়ায় এবি পার্টিকে ধন্যবাদ জানান। বৈঠকে উভয় পক্ষের নেতারা জুলাই-আগস্টের উত্তাল সময়ের ঘটনাবলিও স্মরণ করেন।

    এবি পার্টির প্রতিনিধিদলে আরও ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।

    সাক্ষাৎকালে এবি পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে চারটি সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়—

    ১. জুলাই সনদ ও সংস্কার:
    জুলাই সনদ বাস্তবায়ন এবং সাংবিধানিক সংস্কার পরিষদকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও জটিলতা এড়াতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি একটি গ্রহণযোগ্য ও সমঝোতামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

    ২. অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা:
    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলায় সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি ‘সার্বজনীন পরামর্শ সভা’ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।

    ৩. যৌথ অভিযান:
    দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে এবং দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে দ্রুত একটি যৌথ অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়। এর মাধ্যমে সরকারের কঠোর অবস্থানের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়।

    ৪. নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন:
    সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশ গড়ে তোলা, গত ১৭ বছরের স্বৈরশাসনের জুলুম ও জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির নির্বাচনী অঙ্গীকারসমূহ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন