বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ঈদ স্পেশাল চিকেন দম বিরিয়ানি

    ঈদ স্পেশাল চিকেন দম বিরিয়ানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের আনন্দ পূর্ণতা পায় না যদি না পাতে সুগন্ধি বিরিয়ানি থাকে। সাধারণ বিরিয়ানির চেয়ে ‘দম বিরিয়ানি’র বিশেষত্ব হলো এর রান্নার পদ্ধতি, যেখানে মাংস ও চালের সুগন্ধ একে অপরের সাথে মিশে তৈরি করে এক স্বর্গীয় স্বাদ।ঈদে মেহমান আপ্যায়নে বা পরিবারের সবার সাথে দুপুরের খাবারে 'মুনশীয়ানা' ফুটিয়ে তুলতে ‘চিকেন  দম বিরিয়ানি’ হতে পারে অতুলনীয় ।

    উপকরণ 

    চাল: বাসমতী বা চিনিগুঁড়া চাল ৫০০ গ্রাম (আধোয়া অবস্থায়)

    মুরগি: ১ কেজি (মাঝারি পিস করা)

    টক দই: ১ কাপ

    পেঁয়াজ বেরেস্তা: ১ কাপ

    আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ

    বিরিয়ানি মশলা: ২ টেবিল চামচ (শাহী গরম মশলাসহ)

    ঘি ও তেল: পরিমাণমতো

    জাফরান ও দুধ: সামান্য (রঙের জন্য)

    আলু: ৪-৫ টুকরো (জর্দার রঙ দিয়ে ভাজা)

    কাঁচামরিচ, আলু বোখারা ও কিসমিস: সাজানোর জন্য

    প্রস্তুত প্রণালী: ৪টি গুরুত্বপূর্ণ ধাপ
    ১. একটি বড় পাত্রে মুরগির মাংসের সাথে টক দই, আদা-রসুন বাটা, অর্ধেক বেরেস্তা, বিরিয়ানি মশলা, লবণ এবং সামান্য তেল দিয়ে ভালো করে মেখে অন্তত ১ ঘণ্টা রেখে দিন। সময় থাকলে আগের রাতে ম্যারিনেট করে রাখলে স্বাদ আরও বাড়বে।

    ২. একটি বড় পাত্রে পর্যাপ্ত পানিতে তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে ভেজানো চাল দিয়ে দিন। চাল যখন ৭০-৮০ শতাংশ সিদ্ধ হবে (টিপ দিলে ভেতরে সামান্য শক্ত থাকবে), তখন পানি ঝরিয়ে নিন।

    ৩.রান্নার হাঁড়িতে প্রথমে ম্যারিনেট করা মাংস বিছিয়ে দিন। তার ওপর ভাজা আলু ও কিছু বেরেস্তা দিন। এবার ওপর থেকে আধা সিদ্ধ চালের স্তর সাজিয়ে দিন। চালের ওপর ঘি, জাফরান মিশ্রিত দুধ, আলু বোখারা এবং কাঁচামরিচ ছড়িয়ে দিন।

    ৪. হাঁড়ির মুখ আটা দিয়ে ভালো করে সিল করে দিন যাতে ভাপ বের হতে না পারে। প্রথমে ৫ মিনিট উচ্চ আঁচে এবং পরে ২০-২৫ মিনিট একদম ধীমে আঁচে রান্না করুন। চুলা বন্ধ করে আরও ১০ মিনিট দমে রাখুন।

    দম খোলার পর আলতো হাতে নিচ থেকে ওপরের দিকে চাল ও মাংস মিশিয়ে নিন। গরম গরম বিরিয়ানির সাথে বোরহানি বা সালাদ পরিবেশন করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ