১৬ মার্চ থেকে বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস

ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আগামী ১৬ মার্চ থেকে ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
মঙ্গলবার (১০ মার্চ) থেকে এ বিশেষ বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।
বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী ভাড়ায় যাতায়াতের সুবিধা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বিশেষ বাস সেবার মাধ্যমে যাত্রীরা দেশের বিভিন্ন গন্তব্যে তুলনামূলক কম ভাড়ায় ভ্রমণের সুযোগ পাবেন।
বিআরটিসি কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই বাস সেবা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন