বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির তাগিদ বিরোধীদলীয় নেতার

    বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির তাগিদ বিরোধীদলীয় নেতার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট ও মানুষের ভোগান্তি কমাতে জরুরি ভিত্তিতে বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    সোমবার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান।

    শফিকুর রহমান বলেন, দ্রুত উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

    তার স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সংগ্রহের জন্য মানুষের যে দুর্ভোগ দেখা যাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অনেক জায়গায় কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

    তিনি বলেন, রোজা রেখে অনেক মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকের গাড়ির জ্বালানি সম্পূর্ণ শেষ হয়ে গেছে, ফলে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

    এই সংকট দ্রুত সমাধানের দাবি জানিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন, জ্বালানি সংকট শুধু মানুষের যাতায়াতেই নয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলছে। সামনে ঈদের যাত্রা শুরু হবে—এ অবস্থায় দ্রুত সমাধান না হলে মানুষের ঈদযাত্রা আরও কঠিন হয়ে উঠতে পারে।

    জামায়াতের আমির আরও বলেন, এর আগেও সরকারের প্রতি বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

    তিনি আবারও সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।

    সংকটকালীন এই সময়ে দেশবাসীর প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, অপ্রয়োজনে জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, সবাই ধৈর্য ধারণ করলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

    শেষে তিনি প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন সবাইকে এই সংকট থেকে উত্তরণের তাওফিক দান করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন