বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে সরকারের নতুন নির্দেশনা

    অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে সরকারের নতুন নির্দেশনা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। এ বিষয়ে সংসদে উপস্থাপনের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অধ্যাদেশগুলো পর্যালোচনা করে সারসংক্ষেপ আকারে মতামত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, অধ্যাদেশগুলো সংসদে কীভাবে উপস্থাপন করা হবে—এ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কিছুটা বিভ্রান্তি ছিল। ফলে কোনো কোনো মন্ত্রণালয় তাদের অধীনস্থ অধ্যাদেশগুলো সরাসরি অধ্যাদেশ আকারেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। আবার কিছু মন্ত্রণালয় জানতে চেয়েছে, সেগুলোকে আইনের খসড়া আকারে পাঠাতে হবে কি না।

    এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের আওতায় জারি হওয়া অধ্যাদেশগুলোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সারসংক্ষেপ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই সারসংক্ষেপে বর্তমান পরিস্থিতিতে অধ্যাদেশগুলো প্রয়োজনীয় কি না এবং প্রয়োজন হলে সেগুলোর গুরুত্ব কতটুকু—তা উল্লেখ করতে বলা হয়েছে।

    এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

    সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে অধ্যাদেশ বিষয়ে সারসংক্ষেপ পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ সেগুলোকে কয়েকটি শ্রেণিতে ভাগ করে একটি তালিকা প্রস্তুত করবে। এরপর সেই তালিকা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংসদই সিদ্ধান্ত নেবে, কোন অধ্যাদেশগুলো আইনে পরিণত করা হবে।

    উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ। সংবিধান অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে এসব অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে হবে। অন্যথায় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

    জানা গেছে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ৫৫৯ দিন দায়িত্ব পালনকালে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এখন সেগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করবে জাতীয় সংসদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন