বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে উপকারী পেঁপে ফুল

    ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে উপকারী পেঁপে ফুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাধারণত পেঁপে ফল খাওয়া সবাই জানে, কিন্তু অনেকেই জানেন না পেঁপে গাছের ফুলেও রয়েছে চমকপ্রদ স্বাস্থ্যগুণ। বিশেষজ্ঞদের মতে, এই ফুল নিয়মিত ব্যবহার করলে হজম, লিভার ও ওজন নিয়ন্ত্রণসহ নানা ক্ষেত্রে উপকার পাওয়া যায়।

    গুরুত্বপূর্ণ উপকারিতা:

    • গ্যাস্ট্রিক ও বদহজম দূর করে: পেঁপে ফুলের রস বা চা পান করলে হজম প্রক্রিয়া উন্নত হয়, পেট ফোলার সমস্যা কমে এবং বিপাকক্রিয়া বৃদ্ধি পায়।
    • লিভারের কার্যকারিতা বাড়ায়: নিয়মিত পেঁপে ফুল খেলে লিভারের বিষাক্ত পদার্থ দূর হয়, যা লিভারের দীর্ঘমেয়াদী সমস্যা কমাতে সাহায্য করে।
    • ওজন নিয়ন্ত্রণে রাখে: ফুলে থাকা ফাইবার অতিরিক্ত ফ্যাট কমিয়ে শরীরের মেদ ঝরাতে সহায়তা করে।
    • রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ: বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী।
    • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: পেঁপে ফুল উচ্চ রক্তচাপ কমাতে এবং হৃৎপিণ্ডের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।

    পেঁপে ফুল খাওয়ার নিয়ম:

    • ভাজি হিসেবে: ভালো করে ধুয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করুন। এরপর পেঁয়াজ, রসুন ও সামান্য মশলা দিয়ে ভেজে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
    • ভর্তা হিসেবে: ফুল সামান্য সেদ্ধ করে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল ও লবন দিয়ে মেখে ভর্তা তৈরি করুন।

    সতর্কতা:
    যদিও পেঁপে ফুল স্বাস্থ্যগুণে সমৃদ্ধ, তবে গর্ভবতী নারীরা এটি এড়িয়ে চলা উচিত। এছাড়া দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন এমন ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করুন।

    পেঁপে ফুলের নিয়মিত সুষম ব্যবহার দৈনন্দিন খাদ্যতালিকায় যোগ করলে শরীরকে রাখে স্বাস্থ্যবান, হজম ভালো এবং প্রাণবন্ত।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ