বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • রাজশাহীতে মুয়াজ্জিন হত্যা: জামায়াতের উদ্বেগ ও তীব্র নিন্দা

    রাজশাহীতে মুয়াজ্জিন হত্যা: জামায়াতের উদ্বেগ ও তীব্র নিন্দা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর মোহনপুর উপজেলায় মডেল মসজিদের মুয়াজ্জিন ও জামায়াতে ইসলামী কর্মী মো. আলাউদ্দিনকে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

    রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উদ্বেগ প্রকাশ করেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহনপুরে ঈদের নামাজের ইমাম নির্বাচনের কারণে আলাউদ্দিনের সন্তানদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় ছেলেদের থামাতে গেলে বিএনপির নেতাকর্মীরা আলাউদ্দিনের ওপর হামলা চালায়, এতে তিনি নিহত হন।

    এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে সংঘটিত এই সহিংসতা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। একজন মসজিদের মুয়াজ্জিনকে এভাবে হত্যা করা গোটা সমাজের জন্যই বেদনাদায়ক। মসজিদ মুসলমানদের ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্বের স্থান—সেখানে কোনো ধরনের সংঘর্ষ বা সহিংসতা গ্রহণযোগ্য নয়।”

    তিনি আরও বলেন, নিহত আলাউদ্দিন দীর্ঘদিন মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় ধর্মপ্রাণ ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন