বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মিনিটেই ডায়েট ফ্রেন্ডলি চিকেন সালাদ

    মিনিটেই ডায়েট ফ্রেন্ডলি চিকেন সালাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রমজানে ওজন নিয়ন্ত্রণে রাখা এবং শরীরকে ফিট রাখা অনেকের জন্যই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। বিশেষ করে ইফতারে অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবারের ভিড়ে একটি স্বাস্থ্যকর বিকল্প খুঁজছেন সবাই। পুষ্টিবিদদের মতে, ‘চিকেন সালাদ’ হতে পারে একটি পরিপূর্ণ ডায়েট মিল, যা দীর্ঘক্ষণ পেট ভরপুর রাখবে এবং শরীরের প্রোটিনের চাহিদা মেটাবে। মাত্র কয়েক মিনিটে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এটি প্রস্তুত করা সম্ভব।

    উপকরণ :

    • চিকেন ব্রেস্ট: ১ কাপ (ছোট কিউব করে কাটা)
    • শসা কুচি: আধা কাপ
    • টমেটো কুচি: ১টি (মাঝারি)
    • লেটুস পাতা বা গাজর কুচি: পরিমাণমতো
    • গোলমরিচ গুঁড়া: আধা চা চামচ
    • অলিভ অয়েল: ১ চা চামচ (ড্রেসিংয়ের জন্য)
    • লেবুর রস: ১ টেবিল চামচ
    • লবণ: স্বাদমতো
    • কাঁচামরিচ ও ধনেপাতা কুচি: সামান্য
    • অপশনাল: ভেজিটেবল ক্রাঞ্চ বা ফেটা চিজ

    প্রস্তুত প্রণালী:
    ১. প্রথমে মুরগির বুকের মাংস (চিকেন ব্রেস্ট) সামান্য লবণ ও গোলমরিচ দিয়ে প্যানে অল্প অলিভ অয়েলে হালকা বাদামী করে ভেজে নিন। যারা একদম তেল ছাড়া খেতে চান, তারা মাংস সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিতে পারেন।

    ২. একটি বড় পাত্রে শসা, টমেটো, গাজর এবং লেটুস পাতা একসাথে নিন। অন্য একটি ছোট বাটিতে লেবুর রস, অলিভ অয়েল, লবণ এবং গোলমরিচ মিশিয়ে একটি ড্রেসিং তৈরি করুন।

    ৩. এবার সবজির মিশ্রণে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিন।

    ৪. এক চামচ ভেজিটেবল ক্রাঞ্চ বা ফেটা চিজ অখবা হেলদি ইয়োগার্ট দিয়ে ক্রিমি বানিয়ে ওপর থেকে ড্রেসিংটি ঢেলে ভালো করে মেখে নিন। সবশেষে ধনেপাতা ও কাঁচামরিচ কুচি ছিটিয়ে দিলে তৈরি হয়ে যাবে পুষ্টিকর ও ডায়েট ফ্রেন্ডলি চিকেন সালাদ।

    এই সালাদে তেলের পরিমাণ নগণ্য এবং সবজির পরিমাণ বেশি থাকায় এটি হজমে সহায়তা করে। চিকেন থেকে পাওয়া যায় উচ্চমাত্রার প্রোটিন যা পেশি গঠনে সাহায্য করে এবং দ্রুত ক্লান্তি দূর করে। যারা ওজন কমাতে চাচ্ছেন, তারা রাতের খাবার হিসেবেও এটি নিয়মিত খেতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ