বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ইফতারের আভিজাত্যে ‘ বাহারি জিলাপি’

    ইফতারের আভিজাত্যে ‘ বাহারি জিলাপি’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইফতারের জিলাপির কদর সবসময় । মচমচে আবরণের ভেতরে চিনির রসালো স্বাদ ভোজনরসিকদের প্রথম পছন্দ। সাধারণত জিলাপি তৈরিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হলেও, বিশেষ কৌশলে মাত্র ২০-৩০ মিনিটেই তৈরি করা সম্ভব বাহারি জিলাপি। স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি এই জিলাপি আপনার ইফতারের টেবিলে যোগ করবে নতুন মাত্রা।

    উপকরণ

    • ব্যাটারের জন্য: ১ কাপ ময়দা, ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার (মুচমুচে করার জন্য), আধা কাপ টক দই, এক চিমটি বেকিং সোডা এবং সামান্য জাফরান বা খাবার রং।
    • সিরার জন্য: ১.৫ কাপ চিনি, ১ কাপ পানি, ২-৩টি এলাচ এবং ১ চা চামচ লেবুর রস (যাতে সিরা জমে না যায়)।
    • ভাজার জন্য: পর্যাপ্ত সয়াবিন তেল এবং ১ টেবিল চামচ ঘি (স্মেলের জন্য)।

    প্রস্তুত প্রণালী:

    ১. চিনির সিরা তৈরি:
    প্রথমে একটি পাত্রে চিনি ও পানি জ্বাল দিন। ফুটে উঠলে এলাচ ও লেবুর রস দিয়ে এক তারের সিরা তৈরি করে নিন। সিরা তৈরি হয়ে গেলে চুলা বন্ধ করে হালকা গরম অবস্থায় রাখুন।

    ২. ব্যাটার প্রস্তুত:
    একটি বড় পাত্রে ময়দা, কর্ন ফ্লাওয়ার, টক দই এবং বেকিং সোডা মিশিয়ে নিন। অল্প অল্প পানি যোগ করে একটি মসৃণ ব্যাটার তৈরি করুন। মিশ্রণটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। ভালো রঙের জন্য সামান্য জাফরান মিশিয়ে নিতে পারেন।

    ৩. পাইপিং ব্যাগে ভরা:
    জিলাপির প্যাঁচ দেওয়ার জন্য একটি সস বোতল অথবা মজবুত প্লাস্টিকের ব্যাগের এক কোণা ছোট করে ফুটো করে নিন। এবার তাতে ব্যাটারটি ভরে নিন।

    ৪. জিলাপি ভাজা:
    একটি ছড়ানো ফ্রাইপ্যানে তেল ও ঘি গরম করুন। তেল মাঝারি গরম হলে জিলাপির প্যাঁচ দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। জিলাপিগুলো উল্টে-পাল্টে সোনালী ও মুচমুচে করে ভেজে নিন।

    ৫. সিরায় ডোবানো:
    ভাজা জিলাপিগুলো তেল থেকে তুলেই সরাসরি হালকা গরম সিরায় দিয়ে দিন। মাত্র ৩০-৪০ সেকেন্ড ডুবিয়ে রেখে তুলে ফেলুন। বেশিক্ষণ রাখলে জিলাপি নরম হয়ে যেতে পারে।

    বিশেষ টিপস:
    জিলাপি মুচমুচে রাখতে চাইলে অবশ্যই কর্ন ফ্লাওয়ার ব্যবহার করুন।

    সিরা খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম থাকলে জিলাপি ভালো হবে না, তাই কুসুম গরম সিরা ব্যবহার করা জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ