বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিএনপি এমপিদের শেষ দিনের প্রশিক্ষণ চলছে

    বিএনপি এমপিদের শেষ দিনের প্রশিক্ষণ চলছে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপি নবনির্বাচিত সংসদ সদস্য, প্রথমবারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য আয়োজন করেছে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালার দ্বিতীয় দিন শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে সকাল ১০টায় শুরু হয়।

    সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন।

    কর্মশালায় সংসদের কার্যপ্রণালি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ প্রয়োজনীয় বিধি-বিধান নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হচ্ছে।

    দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। এই লক্ষ্যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

    কর্মশালায় অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা নতুনদের কাছে তুলে ধরছেন। সংসদ কার্যকর করতে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে নির্দেশনা প্রদান করছেন সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ এমপিরা।

    উল্লেখ্য, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে ২০৯ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে প্রবেশ করবেন। ফলে নবনির্বাচিতদের জন্য সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা অত্যন্ত জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন