বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • রাজধানীর সায়েন্স ল্যাবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা ও মেয়ের

    রাজধানীর সায়েন্স ল্যাবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা ও মেয়ের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাজু আহমেদ (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (২১)।

    শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ের একটি মসজিদের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

    পুলিশ সূত্রে জানা গেছে, সাজু আহমেদ রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরে কর্মরত ছিলেন। তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাদের বাসা রাজধানীর দক্ষিণ শাহজাহানপুর এলাকায়।

    নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, রাতে মোটরসাইকেলে করে সায়েন্স ল্যাব এলাকা থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন বাবা ও মেয়ে। সায়েন্স ল্যাব মোড়ে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

    এতে ঘটনাস্থলেই সাজু আহমেদ মারা যান। গুরুতর আহত অবস্থায় তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

    দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন