বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আমজনতার দলের তারেক রহমানের বাবা আব্দুল লতিফ আর নেই

    আমজনতার দলের তারেক রহমানের বাবা আব্দুল লতিফ আর নেই
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফ মারা গেছেন। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

    বাবার মৃত্যুর খবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি গভীর শোক প্রকাশ করেন।

    পোস্টে তারেক রহমান লেখেন, “আমার বাবা আব্দুল লতিফ ইফতারের আগে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

    তার এই পোস্টের পর রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছেন।

    পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুম আব্দুল লতিফের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন