বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সন্ধ্যায় আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন

    সন্ধ্যায় আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় বাংলামোটরের রুপায়ন টাওয়ারে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। এ সময় তিনি নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

    রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারের লিফটের-১৫-তে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন।

    বুধবার বিকেল ৪টার দিকে আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।

    পোস্টে দেওয়া বিবৃতিতে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।

    বিবৃতিতে আরও বলা হয়, একদল ব্যক্তি বেনামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সজীব ভুঁইয়ার প্রার্থিতা নিয়ে অভিযোগ জমা দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এসব অভিযোগকে ‘কাল্পনিক’ আখ্যা দিয়ে এর পরিপ্রেক্ষিতে তিনি ব্যাংক হিসাবের বিবরণী জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন