বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ইফতারে ঝটপট চুলায় তৈরি ভ্যানিলা পুডিং

    ইফতারে ঝটপট চুলায় তৈরি ভ্যানিলা পুডিং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইফতারের টেবিলে স্বাস্থ্যকর ও সুস্বাদু ডেজার্ট হিসেবে পুডিংয়ের জনপ্রিয়তা তুঙ্গে। মাত্র ২০-৩০ মিনিটেই তৈরি করা যায় এমন একটি রেসিপি অনুসরণ করলে সারাদিন রোজার ক্লান্তি শেষে মিলবে প্রশান্তি।

    প্রয়োজনীয় উপকরণ

    • তরল দুধ: ২ কাপ (একটু ঘন করে নেওয়া)
    • ডিম: ৩টি (সাধারণ তাপমাত্রার)
    • চিনি: আধা কাপ (স্বাদমতো)
    • ভ্যানিলা এসেন্স: আধা চা চামচ (ডিমের গন্ধ দূর করতে)
    • ক্যারামেলের জন্য চিনি: ২ টেবিল চামচ ও সামান্য পানি

    প্রস্তুত প্রণালী

    • যে পাত্রে পুডিং জমাবেন, সেই পাত্রে ২ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ পানি দিয়ে হালকা আঁচে চুলায় বসান। নাড়াচাড়া করবেন না। চিনি গলে যখন গাঢ় খয়েরি রঙ ধারণ করবে, তখন নামিয়ে চারদিকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দিন।
    • একটি পাত্রে ৩টি ডিম ও আধা কাপ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন (বেশি ফেনা করার দরকার নেই)। এবার এতে আগে থেকে জ্বাল দেওয়া ঠান্ডা দুধ ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। মিশ্রণটি অবশ্যই একটি ছাঁকনি দিয়ে ছেঁকে ক্যারামেল করা পাত্রে ঢালুন, এতে পুডিং মসৃণ হবে।
    • একটি বড় কড়াই বা সসপ্যানে সামান্য পানি দিয়ে তার ওপর একটি স্ট্যান্ড বসান। এবার পুডিংয়ের বাটিটি স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। কড়াইয়ের মুখও ভালোভাবে বন্ধ করে দিন। মাঝারি আঁচে ১৫-২০ মিনিট ভাপে রাখুন।
    • একটি কাঠি দিয়ে পুডিং চেক করুন। কাঠি পরিষ্কার বের হলে বুঝবেন পুডিং তৈরি। নামিয়ে স্বাভাবিক তাপমাত্রায় আসার পর ফ্রিজে রেখে দিন অন্তত ৩০ মিনিট। ইফতারের আগে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

    টিপস:

    • ডিম ফ্রিজে থাকলে রান্নার ১ ঘণ্টা আগে বের করে রাখুন।
    • ইফতারের অন্তত ২ ঘণ্টা আগে বানিয়ে রাখলে এটি পুরোপুরি সেট হওয়ার সময় পায়।

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ