বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বাধ্যতামূলক অবসরে কৃষিসচিব এমদাদ উল্লাহ

    বাধ্যতামূলক অবসরে কৃষিসচিব এমদাদ উল্লাহ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁর সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাঁকে অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    আইনের ৪৫ ধারায় উল্লেখ রয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হলে সরকার প্রয়োজন মনে করলে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে অবসরে পাঠাতে পারে। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক।

    প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বিধি অনুযায়ী তিনি অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন