অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, শারীরিক অসুস্থতা অনুভব করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে রয়েছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে নতুন সরকারের মন্ত্রিসভায় তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে তার চিকিৎসা চলছে। স্বাস্থ্য পরিস্থিতি মনিটর করা হচ্ছে, এবং ধীরে ধীরে তার অবস্থা স্থিতিশীল ও উন্নতির দিকে যাচ্ছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন