বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নির্বাচন করবো কি না, সিদ্ধান্ত নেবে দল: ইশরাক

    নির্বাচন করবো কি না, সিদ্ধান্ত নেবে দল: ইশরাক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অংশ নেওয়া সংক্রান্ত ফেসবুক পোস্টকে নিজের ব্যক্তিগত অভিপ্রায় হিসেবে উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, সিটি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যা বলেছেন, তা দলীয় সিদ্ধান্ত নয়; বরং ব্যক্তিগত ইচ্ছা। দল চাইলে তিনি নির্বাচন করবেন।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    ইশরাক হোসেন বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল অস্বাভাবিক ভোট পেয়েছে বলে অভিযোগ রয়েছে। এ প্রেক্ষাপটে ভোটার তালিকা পুনরায় যাচাই করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

    সিটি নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এখনই নির্বাচনী তোড়জোড় শুরু হচ্ছে না। ভোটার তালিকা সংশোধনসহ কয়েকটি অমীমাংসিত বিষয় সমাধান হওয়ার পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন