বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

    এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনটি উপলক্ষে রাজধানীর আবাহনী মাঠ-এ কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

    দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক পুনর্গঠন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে দলটি।

    সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শরিক হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ মোট ছয়জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন।

    প্রতিষ্ঠাবার্ষিকীর বিস্তারিত কর্মসূচি তুলে ধরে উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, শনিবার বিকেল চারটায় ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয় ইফতার মাহফিল শুরু হবে। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিক এবং বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। ইফতারের পাশাপাশি থাকবে চিত্রপ্রদর্শনীও।

    দলটির নেতারা আশা করছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন নতুন রাজনৈতিক ধারার প্রতি জনসমর্থন আরও জোরদার করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন