বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • জুনিয়র বৃত্তিতে দিনাজপুরের স্কুল শীর্ষে

    জুনিয়র বৃত্তিতে দিনাজপুরের স্কুল শীর্ষে
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল জুনিয়র বৃত্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করে অনন্য সাফল্যের নজির স্থাপন করেছে।

    স্কুলটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৮৪ জন শিক্ষার্থীর সবাই বৃত্তি অর্জন করেছে, যা শতভাগ সাফল্যের বিরল ঘটনা। এর মধ্যে ৬৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি এবং ১৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেড বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৫৫ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী।

    এটি এক প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সংখ্যক ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের ঘটনা হিসেবে পরিচিত। দিনাজপুর শিক্ষা বোর্ডের সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় এটিই সেরা সাফল্য। অন্যান্য বোর্ডে এত বড় সংখ্যা ও শতভাগ বৃত্তির নজির পাওয়া যায়নি।”

    প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য সম্ভব হয়েছে। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতা আমাদের এগিয়ে নিয়েছে। ধারাবাহিকভাবে ভালো ফলাফলের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

    চিরিরবন্দর উপজেলার অন্যান্য কিছু স্কুলও বৃত্তিতে ভালো ফলাফল করেছে। যেমন:

    আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল – ১১০ জন অংশগ্রহণকারী, ৬ জন ট্যালেন্টপুল, ৮২ জন সাধারণ গ্রেড বৃত্তি।

    মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল – ২৭ জন অংশগ্রহণকারী, ১ জন ট্যালেন্টপুল, ৭ জন সাধারণ গ্রেড।

    সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল – ১১০ জন অংশগ্রহণকারী, ৩ জন ট্যালেন্টপুল, ২৩ জন সাধারণ গ্রেড।

    এই ফলাফল দেখাচ্ছে, দিনাজপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের উৎকর্ষতার দিকে মনোনিবেশ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন