বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত তথ্য-উপাত্ত নথিভুক্ত করবে নির্বাচন কমিশন

    বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত তথ্য-উপাত্ত নথিভুক্ত করবে নির্বাচন কমিশন
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছে। এ জন্য ৩৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যা বিদেশি পর্যবেক্ষকদের সম্পৃক্ততায় অনুষ্ঠিত সব কার্যক্রম নথিভুক্ত করে বই আকারে সংরক্ষণ করবে।

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশগ্রহণ করেছিলেন। কমিশনের পক্ষ থেকে তাদের বিমানবন্দর থেকে রিসিভ করা, হোটেলে পৌঁছে দেয়া, বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এছাড়াও ভোটকেন্দ্র পরিদর্শন এবং সফর শেষে বিমানবন্দরে পৌঁছে দেওয়া পর্যন্ত সব কার্যক্রম নথিভুক্ত করা হবে।

    কমিটি প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার লিখিত বিবরণ ও আলোকচিত্র সংগ্রহ করবে এবং বিদেশি পর্যবেক্ষকদের কাছ থেকে নির্বাচনের পর্যবেক্ষণ প্রতিবেদন সংগ্রহ করবে। সংগৃহীত তথ্য, ছবি ও প্রতিবেদন একত্রিত করে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন প্রস্তুত করা হবে, যা বই আকারে প্রকাশ করা হবে এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হবে।

    অফিস আদেশে বলা হয়েছে, কমিটির প্রধান দায়িত্ব হলো গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করা। প্রতিটি সদস্য নিজ নিজ টিমের সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষকদের প্রতিবেদন ও আলোকচিত্র সংগ্রহ করে সদস্য-সচিবের কাছে জমা দেবেন। প্রয়োজনে কমিটি নতুন সদস্যকে কো-অপ্ট করার ক্ষমতাও রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন