বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আহসান মনসুরকে সরানোয় ব্যাংকিং খাতে অনিয়ম বাড়বে: নাহিদ ইসলাম

    আহসান মনসুরকে সরানোয় ব্যাংকিং খাতে অনিয়ম বাড়বে:  নাহিদ ইসলাম
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুর-কে সরিয়ে দিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বক্তব্য দেন।

    এক বিবৃতিতে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং খাত ও সামগ্রিক আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল।

    নাহিদ ইসলাম দাবি করেন, তাঁর নেতৃত্বে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তাঁকে অপসারণের মাধ্যমে সেই সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।

    এনসিপি আহ্বায়কের ভাষ্য, বর্তমান সরকারের এ সিদ্ধান্ত আর্থিক খাতে অনিয়ম ও দুর্নীতির ঝুঁকি বাড়াতে পারে। তিনি দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক নীতি অনুসরণের আহ্বান জানান।

    তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর আহসান এইচ মনসুর আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও ব্যাংকিং সংস্কারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। তাঁর সময়ে কিছু সংস্কার বাস্তবায়নের ফলে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছিল বলে দাবি করেন তিনি।

    নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, পাচার হওয়া অর্থ ফেরত আনা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার এবং আমদানি-রপ্তানির আড়ালে অর্থপাচার রোধে পদক্ষেপ নেওয়া হয়েছিল। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।

    তিনি অভিযোগ করেন, গভর্নরকে অপসারণের আগে কেন্দ্রীয় ব্যাংকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হয় এবং কিছু কর্মকর্তা হঠকারী আচরণ করেন। নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    এনসিপি আহ্বায়ক বলেন, একজন অভিজ্ঞ অর্থনীতিবিদকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। তিনি দাবি করেন, দেশের অর্থনীতি সুরক্ষিত রাখতে সৎ, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির হাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়া প্রয়োজন।

    সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন