বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • গোপনীয় তথ্য ফাঁস করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি: জামায়াতে ইসলামী

     গোপনীয় তথ্য ফাঁস করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি: জামায়াতে ইসলামী
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সাম্প্রতিক এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, ওই সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর বিষয় জনসমক্ষে তুলে ধরা হয়েছে, যা শপথ ভঙ্গের শামিল।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রপতির বক্তব্য দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, রাষ্ট্রপতির পদ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হওয়ায় এ পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত।

    বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংবিধানিক শালীনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ব্যক্তিদের সংযত বক্তব্য দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

    জামায়াতের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয় এবং রাষ্ট্রের মর্যাদা ও স্থিতিশীলতা রক্ষায় আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন