বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • স্থানীয় সরকার নির্বাচনে একক প্রস্তুতি এনসিপির

    স্থানীয় সরকার নির্বাচনে একক প্রস্তুতি এনসিপির
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ছাত্রশক্তির আয়োজিত সেহরি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

    আসিফ মাহমুদ জানান, সাম্প্রতিক জাতীয় নির্বাচন থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এনসিপি সারাদেশে সংগঠকদের প্রস্তুত করছে। তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামো শক্তিশালী করা এবং সমন্বিতভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় অবস্থান সুসংহত করতে প্রশিক্ষণ, সাংগঠনিক বিস্তার ও কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

    দলটির পক্ষ থেকে জানানো হয়, জনগণের প্রত্যাশা পূরণ এবং বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে এনসিপি মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন