১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ: সমাজকল্যাণ মন্ত্রী

ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
সমাজকল্যাণ মন্ত্রী এ জেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী ১০ মার্চ থেকে ১৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
মন্ত্রী আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। বিতরণ প্রক্রিয়ায় কোনো ধরনের বৈষম্য বা দলীয় স্বজনপ্রীতি থাকবে না।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা, সহায়তা ও সরকারি সুবিধা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সরকার আশা করছে, এই কার্যক্রম দেশের সামাজিক কল্যাণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন