বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মেয়াদ শেষ সিটিতে আগে নির্বাচন: মির্জা ফখরুল

    মেয়াদ শেষ সিটিতে আগে নির্বাচন: মির্জা ফখরুল
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব নির্বাচন মাধ্যমে সচল করা হবে।

    মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের কার্যক্রম সচল থাকলে জনগণকে দ্রুত সেবা পৌঁছানো সম্ভব হয়। নির্বাচনের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের দায়িত্বশীলতা নিশ্চিত করা হবে।

    এছাড়া তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে এবং স্থানীয় পর্যায়ে জনসেবার মান উন্নত করবে। সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে যাতে নির্বাচন স্বচ্ছ, দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হয়।

    মন্ত্রী আরও আশ্বাস দেন, নির্বাচনের ফলে স্থানীয় প্রশাসন ও সেবা ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং জনগণ সরাসরি তার সুবিধা অনুভব করতে পারবে।

    তিনি বলেন, ‘মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে।’ আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

    দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন হবে কি-না, তা ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে।

    তিনি আরো বলেন, ‘রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করবে আমলাদের চেয়ে।’

    মির্জা ফখরুল বলেন, ‘যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে। সেক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হবে। এরপর ধাপে ধাপে বাকি সিটি করপোরেশনের নির্বাচন হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন