বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ক্যানসারের ঝুঁকি বাড়ানো চাঞ্চল্যকর ২ খাদ্য

    ক্যানসারের ঝুঁকি বাড়ানো চাঞ্চল্যকর ২ খাদ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পরিবেশ ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে বর্তমান সময়ে মানুষের স্বাস্থ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। মার্কিন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, শুধু যুক্তরাষ্ট্রেই নতুন করে আনুমানিক ২০ লাখ ১ হাজার ১৪০ জন ক্যানসার রোগী শনাক্ত হতে পারেন এবং প্রায় ৬ লাখ ১১ হাজার ৭২০ জন ক্যানসারে প্রাণ হারাতে পারেন। এই পরিস্থিতিতে খাদ্যাভ্যাসই একটি প্রধান ঝুঁকির কারণ হিসেবে নতুন করে তুলে ধরেছেন ১৫ বছরের অভিজ্ঞ ক্যানসার ডায়েটিশিয়ান নিকোল অ্যান্ড্রুজ।

    টিকটকে প্রকাশিত এক ভিডিওতে অ্যান্ড্রুজ জানান, তিনি প্রায়ই শুনে থাকেন চিনি, গরুর মাংস, গ্লুটেন, ডায়েট সোডা কিংবা উদ্ভিজ্জ তেল ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তবে তিনি স্পষ্ট করে বলেন, বৈজ্ঞানিকভাবে সরাসরি ক্যানসারের ঝুঁকির সঙ্গে যুক্ত এমন খাবার মাত্র দুটি, আর তা হলো- প্রক্রিয়াজাত মাংস এবং অ্যালকোহল।

    ১৫ বছরের অভিজ্ঞতার আলোকে নিকোল অ্যান্ড্রুজ সতর্ক করে বলেন, অ্যালকোহল সেবনে অন্তত ছয় ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ে। এ বিষয়ে তিনি নিউজউইককে দেয়া বক্তব্যে বলেন, অ্যালকোহল গ্রহণের সঙ্গে স্তন ক্যানসার, কোলোরেক্টাল ক্যানসার, খাদ্যনালি ক্যানসার, লিভার ক্যানসার, মুখ ও গলার ক্যানসার এবং পাকস্থলীর ক্যানসারের সরাসরি সম্পর্ক রয়েছে।

    ভিডিওতে তিনি প্রক্রিয়াজাত মাংসের ক্ষতিকর দিক নিয়েও বিস্তারিত বলেন। দোকানে সহজে পাওয়া হটডগ, সসেজ, বেকন, ডেলি মিটের মতো আগে থেকেই রান্না করা মাংসজাত খাবার নিয়মিত খেলে কোলন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায় বলে জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ‘এই দুই ধরনের খাবার ছাড়া এমন কোনো নির্দিষ্ট খাবার নেই, যেগুলো খেলে ক্যানসারের ঝুঁকি বাড়বেই। ফলে এটি আসলে স্বস্তির খবর।’

    নিকোল অ্যান্ড্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ইনফ্লুয়েন্সারের ছড়ানো ভয়ভিত্তিক সতর্কবার্তায় কান না দিতে পরামর্শ দেন এবং ভারসাম্যপূর্ণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণের ওপর জোর দেন। নিউজউইকের সঙ্গে আলাপে তিনি আরও বলেন, ‘স্থূলতা অন্তত ১৩ ধরনের ক্যানসারের একটি প্রমাণিত ঝুঁকির কারণ। কারণ স্থূলতা শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ ও হরমোনের ভারসাম্যহীনতা তৈরি করে। সমস্যা শুধু চিনি নয়; আসল বিষয় হলো- মোট ক্যালোরি গ্রহণ ও শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি।’

    তিনি ব্যাখ্যা করে বলেন, ‘ক্যানসার কোষসহ শরীরের সব কোষ শক্তির জন্য গ্লুকোজ ব্যবহার করে। চিনি পুরোপুরি বাদ দিলেও ক্যানসার কোষ ‘অনাহারে’ মারা যাবে না, কারণ শরীর প্রোটিন বা চর্বি থেকেও নিজে থেকেই গ্লুকোজ তৈরি করতে পারে। ক্যানসার কোষ বেশি গ্লুকোজ ব্যবহার করে এবং এটি তাদের বিপাক প্রক্রিয়ার বৈশিষ্ট্য।’

    সবজি, ফল, পূর্ণ শস্য, ডাল, বাদাম ও বীজের মতো উদ্ভিদভিত্তিক খাবারে সমৃদ্ধ খাদ্যতালিকা ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক বলেও জানান তিনি। বলেন, ‘এসব খাবারে থাকা ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল প্রদাহ কমায়, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং কোষের ক্ষতি প্রতিরোধ করে, যা ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তিনি মাছ, ডিম, মুরগি কিংবা চর্বিহীন মাংসের মতো উন্নতমানের প্রাণিজ প্রোটিন প্রচুর সবজির সঙ্গে খাওয়ার পরামর্শও দেন।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন