বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বয়স বাড়লেও সুস্থ থাকুন: দৈনন্দিন খাদ্য ও অভ্যাসের গোপন টিপস

    বয়স বাড়লেও সুস্থ থাকুন: দৈনন্দিন খাদ্য ও অভ্যাসের গোপন টিপস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের স্বাস্থ্য ধরে রাখা এক চ্যালেঞ্জের মতো মনে হতে পারে। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম বয়সের প্রভাব অনেকাংশে কমাতে পারে। সম্প্রতি স্বাস্থ্য পরামর্শদাতারা কিছু সহজ, কিন্তু কার্যকরী টিপস প্রকাশ করেছেন।

    ১. লবণ কম খান: উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা এড়াতে লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করুন।

    ২. সেদ্ধ ডিম খান: ডিম প্রোটিনের অন্যতম প্রধান উৎস। সেদ্ধ ডিম নিয়মিত খেলে শক্তি ও পেশীর স্বাস্থ্য বজায় থাকে।

    ৩. গরুর মাংস: মাসে দুইবার গরুর মাংস খাওয়া পরামর্শযোগ্য। এতে আয়রন ও প্রোটিন পাওয়া যায়।

    ৪. মুরগির মাংস: মাসে দুইবার মুরগি খেলে হালকা প্রোটিন সাপ্লাই নিশ্চিত হয়।

    ৫. মাছ: ছোট মাছ বা বড় মাহ প্রতিদিন খাওয়া হৃদয় ও হাড়ের জন্য উপকারী।

    ৬. কলা: প্রতিদিন কলা খেলে পটাশিয়াম পাওয়া যায়, যা পেশী ও নার্ভের কাজের জন্য জরুরি।

    ৭. খাদ্যতালিকায় পরিবর্তন: ভাত কমিয়ে সবজি বেশি খাওয়া পুষ্টি নিশ্চিত করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

    ৮. পানি পান: প্রতিদিন ৮–১০ গ্লাস পানি পান করুন। এটি শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে।

    ৯. নিয়মিত ব্যায়াম: সপ্তাহে অন্তত চার দিন ব্যায়াম করুন। হালকা হাঁটাহাঁটি, যোগব্যায়াম বা জিম করলে হাড়, পেশী ও হৃদয়ের স্বাস্থ্য ভালো থাকে।

    বয়স বাড়লেও সুস্থ থাকার জন্য ছোট ছোট অভ্যাস ও সঠিক খাদ্যাভ্যাস অনেক বড় প্রভাব ফেলতে পারে। দৈনন্দিন জীবনধারায় এই টিপসগুলো অনুসরণ করলে স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন