বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ঐতিহাসিক আন্দোলনের চেতনায় এগিয়ে যাওয়ার আহ্বান: আবদুস সালাম

    ঐতিহাসিক আন্দোলনের চেতনায় এগিয়ে যাওয়ার আহ্বান: আবদুস সালাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম দেশের ঐতিহাসিক আন্দোলনগুলোর চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

    শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক গণআন্দোলনের আত্মত্যাগ জাতির পথচলায় অনুপ্রেরণার উৎস। তিনি উল্লেখ করেন, এসব আন্দোলনে শহীদদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

    আবদুস সালাম বলেন, দীর্ঘ সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় দেশ আজ নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। তিনি মনে করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও গণরায়ের ভিত্তিতেই একটি কার্যকর ও জবাবদিহিমূলক সরকার গঠন সম্ভব হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

    তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ছাড়া টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রগতি সম্ভব নয়। সব দল, মত ও পথের মানুষের অংশগ্রহণে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মহান একুশের চেতনাকে ধারণ করে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন আবদুস সালাম।

    দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় নাগরিকদের সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রয়াসই পারে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। দলের নেতাকর্মীদেরও শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

    শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন