বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ধানমন্ডিতে যুব মহিলা লীগের নেত্রীদের স্লোগান

    ধানমন্ডিতে যুব মহিলা লীগের নেত্রীদের স্লোগান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক পরিবর্তনের প্রায় দেড় বছর পর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে গিয়ে স্লোগান দিয়েছেন যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী। তারা কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা টানান এবং শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন করেন।

    শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজের নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেত্রী ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির সামনে উপস্থিত হন। সেখানে তারা সংক্ষিপ্ত সময় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

    ২০০২ সাল থেকে ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। শুরুতে ভবনটি ভাড়া নেওয়া হলেও ২০০৯ সালে দলটি রাষ্ট্রক্ষমতায় আসার পর এটি দলীয় মালিকানায় কেনা হয়।

    ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে কার্যালয়টিতে আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ভবনের ভেতরের বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

    সাম্প্রতিক এই উপস্থিতি ও স্লোগানকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা তৈরি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন