বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ডেস্কে বসে কাজ, হঠাৎ ওজন বাড়ছে? লক্ষণগুলো দেখুন

    ডেস্কে বসে কাজ, হঠাৎ ওজন বাড়ছে? লক্ষণগুলো দেখুন
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারাদিন ডেস্কে বসে কাজ করা অনেকের দৈনন্দিন অভ্যাস। কিন্তু হঠাৎ ওজন বৃদ্ধি, শরীর ভারী লাগা এবং ক্লান্তি অনেক সময় অফিস লাইফের সাথে যুক্ত।

    অনেকেই মনে করেন, শুধু ব্যায়াম করলেই সমস্যার সমাধান হবে। তবে মূল সমস্যা লুকিয়ে থাকে দিনের অধিকাংশ সময় একই ভঙ্গিতে বসে থাকার মধ্যেই।

    দীর্ঘ সময় বসে থাকলে শরীরের রক্তসঞ্চালন কমে যায়, মেটাবলিজম ধীর হয়ে পড়ে এবং পেশী শক্তি কমতে শুরু করে। এর ফলে ওজন বৃদ্ধি, হালকা ক্লান্তি, গায়ের ব্যথা এবং উদ্দীপনা কমে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয়।

    স্বাস্থ্য রক্ষার জন্য দিনের মধ্যে নিয়মিত বিরতি নিয়ে হাঁটা, হালকা স্ট্রেচিং এবং সঠিক ভঙ্গিতে বসার অভ্যাস রাখা জরুরি। শুধু ব্যায়াম নয়, দীর্ঘস্থায়ী বসার সময়েও সচেতনতা অবলম্বন করলে এই সমস্যা অনেকটাই এড়িয়ে যাওয়া সম্ভব।

    কেন ডেস্কে বসে কাজ করলে ওজন বাড়ে?

    ডায়েটিশিয়ান ও ডায়াবেটিস এডুকেটর  বলেন, দীর্ঘসময় বসে থাকলে শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায়। ফলে শরীর কম ক্যালরি পুড়ায়, ফ্যাট জমতে থাকে, আর শক্তির ব্যবহার কমে যায়।

    ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলে শরীরের ‘মেটাবলিক ফ্লেক্সিবিলিটি’ কমে- মানে শরীর কার্বোহাইড্রেট আর ফ্যাটের মধ্যে শক্তির উৎস বদলাতে পারে না। এর ফলে-


    - রক্তে শর্করার ভারসাম্য নষ্ট হয়

    - ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে

    - হৃদরোগের ঝুঁকি বাড়ে

    তাই তিনি পরামর্শ দেন, ২০-৩০ মিনিট পর পর কয়েক মিনিট দাঁড়িয়ে থাকা বা হাঁটা খুব জরুরি।

    ডেস্কে বসে কাজেই ওজন বাড়ছে, এটা বুঝবেন যেভাবে

    বিশেষজ্ঞরা জানান, নিচের ৬টি লক্ষণ দেখলে সতর্ক হোন—

    পেটের চারপাশে চর্বি জমছে

    সারাদিন বসে থাকার কারণে ক্যালরি পোড়ে কম, আর ফ্যাট জমে পেটের আশপাশে।

    রক্তচাপ বাড়ছে

    অনেকক্ষণ এক ভঙ্গিতে বসলে রক্তপ্রবাহ ব্যাহত হয়, রক্তচাপ বাড়তে পারে।

    রক্তে শর্করা বেড়ে যাচ্ছে

    নড়াচড়া কম হলে শরীর গ্লুকোজ ঠিকভাবে ব্যবহার করতে পারে না—ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।

    কোলেস্টেরল বৃদ্ধি

    লম্বা সময় বসে থাকা খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বাড়ায়, হৃদরোগের সম্ভাবনা বাড়ে।

    সবসময় ক্লান্তি লাগে

    ধীর মেটাবলিজমের কারণে সারাদিন শরীর ভারী লাগে, শক্তি কমে যায়।

    মাংসপেশি দুর্বল হয়ে পড়া

    পা ও কোমরের পেশি ব্যবহার না হলে সেগুলো দুর্বল হয় - ফলাফল, আরও ধীর বিপাকক্রিয়া।

    সমাধান : ছোট অভ্যাসেই বড় পরিবর্তন

    ডেস্ক জব থাকলেই যে অসুস্থ হতেই হবে, তা নয়—অল্প কিছু অভ্যাস পাল্টালেই অনেক সুবিধা :

    - প্রতি ঘণ্টায় ৫ মিনিট হাঁটুন বা স্ট্রেচ করুন

    - রাতের ভারী খাবার কমান, সকালে পুষ্টিকর খাবার খান

    - ঠিক ভঙ্গিতে বসুন, পিঠ সোজা রাখুন

    ডেস্কারসাইজ করুন : চেয়ার স্কোয়াট, সিটেড লেগ লিফট, হালকা হ্যান্ড এক্সারসাইজ

    আজকের কর্মজীবনে দীর্ঘসময় ডেস্কে বসে থাকা এড়ানো কঠিন। কিন্তু সচেতন থাকলে এই অভ্যাসের ক্ষতি কমানো সম্ভব। দিনের মাঝে ছোট হাঁটা, নিয়মিত ব্যায়াম, সঠিক খাবার আর ভালো ঘুম - এগুলোই আপনার শরীরের বিপাক ঠিক রাখবে, আর ওজনও থাকবে নিয়ন্ত্রণে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন