বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • হাসনাত আবদুল্লাহ সেই জার্সিতে শপথ গ্রহণ

    হাসনাত আবদুল্লাহ সেই জার্সিতে শপথ গ্রহণ
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সেই জার্সিতেই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

    বেলা সাড়ে ১১টার দিকে পুরোনো সেই ‘ঐতিহাসিক’ জার্সি পরে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায় হাসনাতকে। তাঁর এই ব্যতিক্রমী উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত আলোচনার জন্ম দিয়েছে।

    জার্সিটি হাসনাতের রাজনৈতিক জীবনের একটি প্রতীক। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময় তিনি এটি পরে সক্রিয় ছিলেন। পরবর্তীতে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে এবং এনসিপি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে একই জার্সি পরে মঞ্চে উঠেছিলেন।

    আন্দোলনের দিন থেকে দল গঠন এবং অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া—এই আইকনিক জার্সি বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। সেই প্রতীক নিয়েই হাসনাত এখন সংসদে নতুন অধ্যায় শুরু করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন